বাবা হতে চান বিবার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেই এখনো যথেষ্ট ‘বাচ্চা বাচ্চা’। সেই জাস্টিন বিবারের নাকি এরই মধ্যে সন্তানের বাবা হওয়ার খায়েশ জেগেছে। সেটিও আর কারও সঙ্গে নয়। তিনি চান সেলেনা গোমেজই হবেন তাঁর সন্তানের মা। ২০ বছর বয়সী বিবারের সঙ্গে সেলেনার সম্পর্কটা বাংলাদেশের ক্রিকেটারদের ফর্মের মতো। কখনো উঠতির দিকে, কখনো বা নামতি। সর্বশেষ খবর হলো, দুজনে আবার একসঙ্গে হয়েছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন। সম্পর্কটা আরও জোরদার করতেই নাকি ঘরসংসার শুরু করে দেওয়ার কথা ভাবছেন বিবার।
এই দুজনের কাছের এক বন্ধু বলেছেন, ‘তাদের মধ্যে একটা অতি রোমান্টিক আর অপরিপক্ব ইচ্ছা আছে, একটা সন্তান নেওয়ার ইচ্ছা। প্রথম ওরা যখন প্রেমে পড়েছিল, তখনই প্রতিজ্ঞা করেছিল, একদিন সন্তানদের মা-বাবা হবে। বিবারের সেই ইচ্ছাটা এখনো আছে।’ আইএএনএস।