বাবার জন্মদিনে গাইবেন সন্তানেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার লোকসংগীতশিল্পী আবদুল আলীমের ৮৫তম জন্মবার্ষিকী। প্রয়াত এ শিল্পীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেল ও সংগঠন আয়োজন করেছে বেশ কিছু অনুষ্ঠান।
আগামীকাল সকাল ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘গানে গানে সকাল শুরু’ নামের একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানেই গাইবেন আবদুল আলীমের তিন সন্তান আজগর আলীম, জহির আলীম ও নূরজাহান আলীম। এ ছাড়া ২৯ জুলাই বৃহস্পতিবার দেশ টিভিতে বেলা তিনটায় প্রচারিত হবে ‘প্রিয়জনের গান’ নামের একটি অনুষ্ঠান। তিন ঘণ্টার এই অনুষ্ঠানে গাইবেন আবদুল আলীমের তিন সন্তান। আবদুল আলীম ফাউন্ডেশনের সভাপতি জহির আলীম বলেন, উল্লিখিত দুটি অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেল আবদুল আলীমের জীবন ও কর্মের ওপর আরও কিছু অনুষ্ঠান প্রচারিত হবে।