বাবার জন্মদিনে জ্যাকসনের সন্তানেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় হচ্ছে শোকের সবচেয়ে মহৌষধ। হৃদয়ে ক্ষত সারিয়ে তোলে সময়ই। বাবা নেই, এই বাস্তবতা মেনে নিতে শুরু করেছে মাইকেল জ্যাকসনের সন্তানেরা। তবে কিছু কিছু দিন আসে, যখন শোক উথলে পড়ে। সেই বিশেষ একটা দিন গেল কদিন আগে। ২৯ আগস্ট ছিল জ্যাকসনের জন্মদিন। আর প্রয়াত পপকিংবদন্তির জন্মদিনটা নিজেদের মধ্যেই পালন করেছে জ্যাকসনের সন্তানেরা।
জ্যাকসনের ৫৬তম জন্মদিন পালন করতে তাঁর সন্তানেরা গিয়েছিল জ্যাকসনের নিজের শহর ইন্ডিয়ানার গ্যারিতে। ১৭ বছর বয়সী প্রিন্স, ১৬ বছরের প্যারিস আর ১২ বছর বয়সী ব্ল্যাঙ্কেট অনেক দিন পর আবার একসঙ্গে হলো। প্যারিস যে এখন একটা বোর্ডিং স্কুলে থাকে। গত জুনে আত্মহত্যার চেষ্টা করার পর প্যারিসের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। পিটিআই।