বিজ্ঞাপনচিত্রে ফাহমিদা নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাহমিদা নবী
ফাহমিদা নবী

ঘর সাজানোর সামগ্রী প্রস্তুতকারী একটি পণ্যের প্রতিষ্ঠানের মডেল হলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গত সপ্তাহে পুরান ঢাকার একটি শুটিংবাড়িতে এর দৃশ্য ধারণের কাজ হয়। বর্তমানে সম্পাদনার কাজ চলছে। দু-এক দিনের মধ্যে এর প্রচার শুরু হবে।
বছর দু-এক আগে প্রথমবারের মতো একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মডেল হয়েছিলেন ফাহমিদা নবী। এটি তাঁর অভিনীত দ্বিতীয় বিজ্ঞাপনচিত্র। ফাহমিদা নবী বলেন, ‘শুরুর দিকে যখন আমাকে এই বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তাব দেওয়া হয়, তখন ভাবনাটা ভালো লেগে যায়। এরপর কাজটি করতে রাজি হই। চমৎকার আয়োজনে কাজটি করা হয়েছে। আমার অভিজ্ঞতাও খুব চমৎকার।’
ফাহমিদা নবী অভিনীত নতুন এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন সাঈদ খন্দকার।