বিজ্ঞাপনে আঁখি আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁখি আলমগীর
আঁখি আলমগীর

নিজেকে নিয়ে অনেক ভাঙচুর করেছেন তিনি। গানে, অভিনয়ে, উপস্থাপনায় ঘুরেফিরে নিজেকে পরখ করেছেন বারবার। এবার মডেলিংয়েও নিজেকে যাচাই করে দেখলেন আঁখি আলমগীর।
সংগীতশিল্পীর মোড়ক থেকে বেরিয়ে বিজ্ঞাপনের মডেল বনে গেলেন তিনি। আঁখিকে দেখা যাবে একটি ভোজ্যতেলের বিজ্ঞাপনে। মডেলিংয়ের কাজটি তাঁর কাছে বেশ রোমাঞ্চকর মনে হয়। আঁখি আলমগীর বলেন, ‘শখের বশেই কাজটি করছি। এটি আমি উপভোগ করি। হঠাৎ হঠাৎ নিজেকে একটু বদলে দর্শকের সামনে উপস্থিত হতে ভালোই লাগে। অন্য রকম অনুভূতি জাগে।’
এদিকে বিজ্ঞাপনটির জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। ৭ ডিসেম্বর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়। এটি নির্মাণ করেছেন আরিফুল ইসলাম শামীম।
এর আগেও দু-তিনটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন আঁখি। কিন্তু তা-ও বেশ আগের কথা। লম্বা সময় পর মডেল আঁখি তাই আবারও নিজের অস্তিত্বের কথা জানালেন।