বিজয়ের গানের ভিডিও নির্মাণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিংয়ের ফাঁকে নাসির উদ্দীন ইউসুফ ও কোনাল
শুটিংয়ের ফাঁকে নাসির উদ্দীন ইউসুফ ও কোনাল

প্রায় ২০ বছর আগের কথা, তখনো ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গানের ভিডিও নির্মাণ করেছিলেন নাসির উদ্দীন ইউসুফ। দীর্ঘ বিরতির পর আবারও দেশ ও মুক্তিযুদ্ধের ওপর তৈরি একটি গানের ভিডিও নির্দেশনা দিলেন এ চলচ্চিত্র নির্মাতা।
‘বিজয়ের গান’ শিরোনামে এই গানটি লিখেছেন আরেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। এতে কণ্ঠ দিয়েছেন কোনাল।
লম্বা বিরতির পর গানের ভিডিও নির্মাণ প্রসঙ্গে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘দীর্ঘদিন কোনো গানের ভিডিও নির্মাণ করা হয়নি। এবার বন্ধু সাগর গানটি লিখে আমাকে ধরিয়ে দিয়েছে ভিডিও করার জন্য। এটি দেশের গান, বিজয়ের গান। এ জন্য বেশ আনন্দ নিয়েই কাজটি করছি।’
এই নির্মাতা বলেন, গতকাল রোববার থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, শিখা চিরন্তন, অপরাজেয় বাংলা, স্বাধীনতা স্তম্ভ, শহীদ মিনারে গানটির ভিডিওর শুটিং হয়েছে। আজ সোমবার এর শুটিং শেষ হবে।
ভিডিওতে মডেল হয়েছেন কণ্ঠশিল্পী কোনাল নিজেই। তিনি বলেন, ‘গানটি লেখা ও ভিডিও নির্মাণে যাঁরা জড়িত, তাঁরা কিংবদন্তি। তাঁদের সঙ্গে কাজের সুযোগ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার।’
গানটির সুর করেছেন শেখ সাদী খান ও সংগীতায়োজনে ছিলেন আজম বাবু।