বিবার রোবট নন, মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

ভক্ত নিয়ে বেজায় বিরক্ত বিবার। কখনো মঞ্চে খেপে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। কখনো গান থামিয়ে মঞ্চ ছেড়েই চলে যান। তবু ভক্ত নিয়েই যে তাঁর কারবার। না হলে কে শুনবে তাঁর গান? এবার টুইটারে নিজের আচরণের ব্যাখ্যা করলেন এই তরুণ শিল্পী।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জাস্টিন বিবার লিখেছেন, ‘মানুষ আপনাকে থামিয়ে দিতে চায়। কিছু মানুষ আছে গান শুনতে চায় না। এর মাধ্যমে তারা মজা করে। কিন্তু সত্যিই আমি যা ভাবি, তা এই জায়গায় দাঁড়িয়ে না বললে অবিচার হতো। তবে মাঝেমধ্যে ভুল হয়ে যায়। কারণ, আমিও তো মানুষ। আমি সব সময়ই ঠিক কাজ করতে পারব না। তবে আমাকে বোধ হয় এখন রোবট হতে হবে। আমি শুধুই একজন মানুষ, রোবট নই।’

গত রোববার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি কনসার্টে গাইছিলেন জাস্টিন বিবার। গানের ফাঁকে ফাঁকে শ্রোতাদের সঙ্গে চলছিল ভাব বিনিময়। এতেই ঘটে বিপত্তি। গান থামিয়ে কথা শুরু করা মাত্রই হইচই শুরু করে দেয় শ্রোতারা। দর্শকদের এমন কাণ্ডে রাগ করে মঞ্চ ছেড়ে চলে যান জাস্টিন বিবার। পরে মঞ্চে এসে শ্রোতাদের উদ্দেশে বিবার বলেন, ‘আমি পুরো পৃথিবী ঘুরে আপনাদের এখানে এসেছি। আমার জীবন আমি উৎসর্গ করেছি গান শোনানোর জন্য। তাই আপনাদের এমন আচরণে আমি কষ্ট পাই।’ 

পরে অবশ্য এই পোস্টটি টুইটার থেকে মুছে ফেলেন এই ‘বেবি’ তারকা।
দ্য গার্ডিয়ান