বিবার-সেলেনার কানাডা-অভিসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবার-সেলেনা
বিবার-সেলেনা

কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবারের সঙ্গে এখন পর্যন্ত বেশ কয়েকবার সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় মেতেছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। কিছুদিন আগে এই জুটির ভেঙে যাওয়া প্রেম আবার জোড়া লেগেছে। সম্প্রতি কানাডার অন্টারিওতে এক রেস্তোরাঁয় একসঙ্গে খাওয়ার সময় ক্যামেরাবন্দী হন সেলেনা ও তাঁর চেয়ে দুই বছরের ছোট সঙ্গী ‘বেবি’ তারকা জাস্টিন বিবার।

এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে ইঅনলাইন জানিয়েছে, সম্প্রতি দেহরক্ষীসহ রেস্তোরাঁয় ঢোকেন বিবার ও সেলেনা। সেখানে চিকেন স্যান্ডউইচ, কোমল পানীয়সহ আরও কিছু খাবার খান তাঁরা। রেস্তোরাঁয় এই জুটির সঙ্গে তাঁদের দেহরক্ষীরাও খাবার খেয়েছেন।

বিবার যুক্তরাষ্ট্রে থাকলেও কানাডায় বসবাস করেন তাঁর বাবা। চলতি বছরে এই নিয়ে তিনবার কানাডায় গেলেন ২০ বছর বয়সী এ তারকা গায়ক।