বিবারকে আরেকটা সুযোগ দিতে চান সেলেনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার
সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার

‘বেবি’খ্যাত পপসংগীত তারকা জাস্টিন বিবারের প্রেমিকা ছিলেন আরেক সংগীত তারকা সেলেনা গোমেজ। ছিলেন কেন! আজও আছেন। নইলে বার কয়েক ছাড়াছাড়ির পরে, এতসব হইচই; ধুন্ধুমার শোরগোলের পরেও সেলেনা কেনইবা জানাবেন যে তিনি আরও একটিবার সুযোগ দিতে চান বিবারকে! এ দুজনের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে হলিউড লাইফ ডটকম।
‘সে (সেলেনা) সত্যিই বিবারের সঙ্গে থাকতে চায়!’— জানিয়েছে সূত্রটি। সামনের মে মাসের ৬ তারিখ থেকে মার্কিন মুলুকের লাস ভেগাসে শুরু হতে যাচ্ছে সেলেনার ‘রিভাইভাল’ ট্যুর। কিন্তু এই ‘সেম ওল্ড লাভ’ গায়ক যদি সেলেনার দেওয়া এই ‘আরেকটা সুযোগ’ কাজে লাগাতে চান; সে ক্ষেত্রে তাঁকে সেলেনার এই রিভাইভাল ট্যুর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ট্যুরের সময়টাতে ভয়াবহ রকমের ব্যস্ততা থাকবে সেলেনার।
সূত্রটি জানিয়েছে, সেলেনা তাঁকে সুযোগটি দিতে পারবেন কেবল দুজন কাজের শেষে যখন অবসর পাবেন সেই সময়টাতে। সে ক্ষেত্রে বিবারকেও সময়টা খুঁজে বের করতে হবে।
অবশ্য আগের মতো বিবার তাঁর ‘যেমন খুশি যখন ইচ্ছা’ চাইলেই ক্যারিয়ারের ক্ষতি করে সেলেনা আর তাঁকে সময় দেবেন না বলেও জানিয়েছে সূত্রটি।
প্রসঙ্গত; এর আগে সেলেনাকে একবার এক বিশেষ আয়োজনের মাধ্যমে চমকে দিতে চেয়েছিলেন বিবার। কিন্তু পরে সে বিষয়টি আর ঘটেনি অথবা সেই বিষয়টি থেকে জাস্টিন বিবার পিছিয়ে এসেছিলেন। ইন্দো-এশিয়ান নিউজ।