বিবারের তিনটি পুরস্কার

এমটিভি ইএমএ ২০১৬ (ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ড) অনুষ্ঠানে তিনটি পুরস্কার পেয়ে এগিয়ে আছেন জাস্টিন বিবার। পাশাপাশি পুরস্কারের দিক থেকেও এগিয়ে আছেন কানাডিয়ান শিল্পীরা।
নেদারল্যান্ডসের রটারডমে বসা সংগীতের এই পুরস্কার দেওয়ার আসরে ছিলেন না কানাডিয়ান শিল্পী বিবার। অনেক তারকাই আমেরিকার আসন্ন নির্বাচনের কারণে অনুপস্থিত ছিলেন। ‘স্যরি’ গানের জন্য ‘বিগেস্ট ফ্যান’, ‘বেস্ট কানাডিয়ান অ্যাক্ট’ ও ‘বেস্ট সং’ পুরস্কার জেতেন এ তরুণ শিল্পী। বিবার ছাড়াও কানাডার শন মেন্ডেস, ড্রেক ও দ্য উইকেন্ড পুরস্কার জেতেন। ‘বেস্ট ফিমেইল’ ও ‘বেস্ট লুক’ পুরস্কার জেতেন লেডি গাগা। ডাচ ডিজে মার্টিন গ্যারিক্স ‘বেস্ট ইলেক্ট্রো অ্যাক্ট’ ও ‘বেস্ট ওয়ার্ল্ড স্টেজ’ পুরস্কার জেতেন। ড্রেক জেতেন ‘বেস্ট হিপহপ অ্যাক্ট’ পুরস্কার। আমেরকিার রক ব্যান্ড গ্রিন ডে ‘গ্লোবাল আইকন অব দ্য ইয়ার’ পুরস্কার জেতে।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইম