বিবারের প্রথম গ্রামি জয়ে উচ্ছ্বসিত সেলেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার ও সেলেনা গোমেজ
জাস্টিন বিবার ও সেলেনা গোমেজ

পপসংগীত তারকা জাস্টিন বিবার এই প্রথমবারের মতো গ্রামি পুরস্কার জিতেছেন। বিবারের এই গ্রামি জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়েছেন তাঁর সাবেক প্রেমিকা সেলেনা গোমেজ।
২৩ বছর বয়সী সংগীত তারকা বিবারের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই প্রেম ছিল সেলেনার। কিন্তু দুজনের এই প্রেমের সম্পর্কটি নানা ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে শেষ হয় ২০১৪ সালের শেষের দিকে।

অবশ্য এরপরও দুজন দুজনের ভালো বন্ধু হিসেবে নিজেদের সম্পর্ক ধরে রেখেছেন। বিবার-সেলেনার সম্পর্কটির মধ্যে যে এখনো ভালোবাসার উষ্ণতাটুকু অবশিষ্ট আছে, তা সেলেনার এই উচ্ছ্বাসের প্রকাশেই স্পষ্ট বোঝা গেছে।
বিবারের গ্রামি জয়ের পর প্রতিক্রিয়ায় সেলেনা বলেছেন, ‘তার জন্য আমি খুব খুশি হয়েছি। সত্যি বলছি। দারুণ!’
পপসংগীত তারকা সেলেনা গোমেজ ও জাস্টিন বিবারের যখন প্রথম দেখা হয়েছিল, সে সময় তাঁরা আসলেই অনেক ‘ছোট’ ছিলেন। একজনের মা অপরজনের মাকে ফোন করে দুজনের দেখা করিয়েছিলেন। এরপর মনবিনিময়।
তিন বছর প্রেম করার পর এই দুই পপসংগীত তারকা তাঁদের সম্পর্কের ইতি টানেন ২০১৪ সালের শেষের দিকে। পিটিআই।