বিয়ে করছেন সংগীতশিল্পী সন্দীপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দীপন
সন্দীপন

বিয়ে করতে যাচ্ছেন সংগীতশিল্পী সন্দীপন। কনে চামেলী বসু। মাগুরার মেয়ে চামেলী রাজধানী ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করছেন। ২৪ নভেম্বর রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আর ২৬ নভেম্বর বৌভাত হবে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে।
সন্দীপন বলেন, ‘এতদিন উন্মুক্ত পাখির মতো ছিলাম। এখন বিয়ের বাঁধনে বাঁধা পড়ে যাচ্ছি। তাই বলতে পারেন বেশ দুশ্চিন্তার মধ্যে আছি। কারণ, দায়িত্বটা বেড়ে যাচ্ছে। তবে সব মিলিয়ে সময়টা খুব উপভোগ করছি। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন সুখী হতে পারি।’
এদিকে, সন্দীপন এখন কাজ করছেন নিজের অষ্টম একক অ্যালবামের। তাঁর এই আধুনিক গানের অ্যালবামটির সংগীতায়োজন করছেন বিনোদ। এখানে গান লিখেছেন বাংলাদেশ ও কলকাতার গীতিকারেরা। অ্যালবামটি বাংলা নববর্ষে প্রকাশিত হবে বলে জানান সন্দীপন।
অন্যদিকে বাপ্পা মজুমদারের সুরে খুব শিগগির আরেকটি একক অ্যালবাম করতে যাচ্ছেন সন্দীপন। সন্দীপনের গাওয়া সর্বশেষ প্রকাশিত অ্যালবামটি হচ্ছে ‘বন্ধু পরবাসী’ যা কলকাতায়ও প্রকাশিত হয়েছে।