বিশ্ব সংগীত দিবসে শিল্পকলা একাডেমী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিশ্ব সংগীত দিবস। এ উপলক্ষে আজ বিকেল সাড়ে চারটায় শিল্পকলা একাডেমীর সেমিনার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুর পর থাকবে একটি সেমিনার। ‘সংগীত নেই তো সভ্যতাও নেই’ স্লোগানের আলোকে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়বেন অধ্যাপক আফসার আহমেদ। এতে উপস্থিত থাকবেন অধ্যাপক করুণাময় গোস্বামী। যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘দিবসটিকে কেন্দ্র করে প্রতিবার দুই দিনের উৎসবের আয়োজন করা হয়। এবার পবিত্র রমজানের কারণে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করতে হয়েছে। চলতি বছর আমরা চার সংগীতশিল্পীকে হারিয়েছি। এই অনুষ্ঠানে তাঁদের স্মরণ করা হবে।’