বিশ্বজুড়ে অর্ণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ণব। ছ​িব: প্রথম আলো
অর্ণব। ছ​িব: প্রথম আলো

অর্ণবভক্তদের জন্য সুখবর। এখন থেকে তাঁরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বৈধভাবেই শুনতে পাবেন তাঁদের প্রিয় শিল্পীর গান। ভক্তরা অ্যাপলের আইটিউনস থেকে অর্ণবের গান কিনতে পারবেন। পাশাপাশি অ্যামাজন ডটকমেও আছে এ শিল্পীর গান।

এ ব্যাপারে অর্ণব বলেন, ‘এখন পর্যন্ত আমার কয়েকটি একক ও মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। কিন্তু অডিও প্রযোজক ও প্রকাশকদের কাছ থেকে আমি অর্থ পাইনি। এমনকি রেডিওগুলোতে বারবার গান বাজানো হচ্ছে, অথচ তাঁরা গানের জন্য ন্যূনতম সম্মানী দেওয়ারও প্রয়োজন বোধ করেন না। শুধু এবিসি রেডিওর কাছ থেকে সম্মানী পেয়েছি। ভাবলাম, এভাবে আর চলতে দেওয়া যায় না। বৈধ উপায়ে আমার গান শোনার রাস্তা তাই খুঁজে বের করতে হয়েছে।’

অর্ণব যোগ করেন, ‘যে উপায়ে আমি এখন পথ চলছি, তাতে হয়তো আর কেউ বিনে পয়সায় আমার গান শুনতে পাবেন না। শিল্পীরা কাজ করে যদি টাকা না পান, তাহলে তাঁরা বাঁচবেন কী করে!’

নিজের ফেসবুকে সম্প্রতি শ্রমের  মূল্য না পাওয়া নিয়ে হতাশার কথা লিখেছেন অর্ণব। এ নিয়ে কথা বলতে গেলে অর্ণব বলেন, ‘সংগীতজীবনে ১০ বছর পার হলেও অডিও অ্যালবাম থেকে কখনো একটা টাকাও পেলাম না! সবাইকে এত দিন আমার গানগুলো বিনা মূল্যে দিয়েছি। এখন টাকা দিয়ে গান কিনুন, শুনুন। শ্রোতাদের ওপর আমার আস্থা আছে।’