বিষণ্নতাই নিত্যসঙ্গী...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুনো মার্স
ব্রুনো মার্স

২০১৩ সালে মারা গেছেন মা। এর মধ্যে বদলে গেছে অনেক কিছু। ব্রুনো মার্সের জীবনটা যেন থমকে গেছে মায়ের হঠাৎ মৃত্যুতে। এই মার্কিন সংগীত তারকা এখনো ভুলতে পারেননি মা হারানোর ব্যথা। সম্প্রতি প্রকাশিত লাতিনা ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মা বার্নাডেট হার্নান্দেজকে স্মরণ করেছেন তিনি।
গ্র্যামিজয়ী ব্রুনোকে মা শিখিয়েছেন কীভাবে অন্যকে ভালোবাসতে হয়। মায়ের কথা সব সময় তাঁর কানে বাজে, ‘এগিয়ে যাও।’ সাক্ষাৎকারে ব্রুনো বলেন, ‘তিনি আমার সংগীতের চেয়েও বেশি কিছু ছিলেন। যদি পারতাম, তাহলে সংগীতের বিনিময়ে হলেও তাঁকে ফিরিয়ে আনতাম।’ কিন্তু মায়ের তো দাম হয় না। কোনো মূল্যেই মাকে আর ফেরত পাওয়া যাবে না, ব্রুনো তা জানেন। তাই বিষণ্নতাই নিত্যসঙ্গী...। পিপল।