বিসর্জনের দিন মনটা খারাপ হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ্রদেব (ফাইল ছবি)
শুভ্রদেব (ফাইল ছবি)

সংগীতশিল্পী শুভ্রদেবের দুর্গাপূজার স্মৃতিতে জড়িয়ে আছে সিলেট শহর; যে শহরে কেটেছে তাঁর শৈশবের মধুর দিনগুলো। শৈশবে দুর্গাপূজায় চার দিনে চারটি নতুন জামা পেয়ে শুভ্রদেবের পূজা হয়ে উঠত অস্বাভাবিক আনন্দের। সিলেট শহরের কাষ্টঘর এলাকাটিকে মনে হতো স্বপ্নরাজ্যের কোনো এক উৎসবের শহর।
ছেলেবেলার পূজার গল্প জানতে চাইলে তিনি বলেন, ‘ওই সময়ে একটি সাইকেল ছিল আমার। এ জন্য বন্ধুদের কাছে আলাদা দামও ছিল। পূজার ছুটিতে সাইকেলে প্যাডেল মেরে চলে যেতাম বিমানবন্দর রাস্তায়। দুই পাশে সবুজ আর সবুজ। প্যাডেলে প্যাডেলে দূরত্ব বাড়ে, আনন্দের পরিসীমাও বাড়ে। পথ হারিয়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে। তাই বলে আনন্দে ভাটা পড়ত না কখনো।’
মনটা খারাপ হতো দেবী বিসর্জনের দিন। শুভ্রদেব বলেন, ‘আমার মায়ের দেওয়া নতুন কাপড়ের জন্যই শৈশবের দিনগুলো বড় বেশি আনন্দের হয়ে উঠত। নেচে-গেয়ে ঢাকঢোল বাজিয়ে কেটে যেত পূজার দিনগুলো। কাষ্টঘরের দিঘিতে এই আনন্দ বিসর্জন দিয়েছি অনেকবার। ভাবতেই চোখ ভিজে যায়।’