বিয়ে করলেন মিলন মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী মৌরী রহমানের সঙ্গে মিলন মাহমুদ।
স্ত্রী মৌরী রহমানের সঙ্গে মিলন মাহমুদ।

বিয়ে করলেন গায়ক ও সংগীত পরিচালক মিলন মাহমুদ। কনে মৌরী রহমান। পেশায় স্থপতি। ১ মে রাজধানী ঢাকার উত্তরার একটি রেস্তোরাঁয় মিলন ও মৌরীর বিয়ের কাজটি সম্পন্ন হয়। এতে উভয় পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
বিয়ের পর প্রথম আলোকে মিলন বলেন, ‘মাস ছয়েক আগে একটি জিমে মৌরীর সঙ্গে আমার পরিচয়। আস্তে আস্তে আমাদের মধ্যে একটা চমৎকার বোঝাপড়া তৈরি হয়। তারপর উভয় পরিবারের সবাই মিলে বিয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত করি। পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ভালো লাগছে।’
সংগীতজগতে ২০০৫ সালে আগমন ঘটে মিলন মাহমুদের। ‘চলো সবাই’ গান দিয়ে সবার মাঝে ব্যাপক পরিচিতি পান তিনি। তাঁর প্রথম একক অ্যালবাম ‘ধ্যান’। এখন পর্যন্ত তাঁর নয়টি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাঁর সর্বশেষ একক গানের অ্যালবাম ‘অচেনা শহর’ প্রকাশিত হয় ২০১৪ সালে। মিলন মাহমুদের গাওয়া ‘স্বপ্ন যাবে বাড়ি’ গানটিও বেশ শ্রোতাপ্রিয়তা পায়।