বিয়ে বার্ষিকীতে বিয়ন্সের নতুন গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাপার জে জেডের সঙ্গে বিয়ন্সে সংসার জীবন শুরু করেছিলেন ৪ এপ্রিল। গতকাল তাঁদের পথচলার নয় বছর পূর্ণ হলো। বিশেষ এই দিনটিতে নিজের গাওয়া নতুন একটি গান প্রকাশ করলেন বিয়ন্স। মঙ্গলবার একটি মিউজিক ওয়েবসাইটে ‘ডাই উইথ ইউ’ শিরোনামের গানটি প্রকাশ করেন এই শিল্পী। 

গানের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন বিয়ন্স। ভিডিওতে তিনি পিয়ানো বাজিয়ে গান গাইছেন। তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও আছেন সেই গানের ভিডিওতে। বিয়ন্স-জে এর সংসারে আছে একটি মেয়ে সন্তান। এই দম্পতি কিছুদিনের মধ্যেই তাঁদের দ্বিতীয় সন্তানের মুখ দেখতে যাচ্ছেন। ইয়াহু।