বেজায় খেপলেন জাস্টিন বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

ভক্ত ভালোবেসেই নিজের হ্যাট বা টুপিটা ছুড়ে দিয়েছিলেন মঞ্চে। ভেবেছিলেন এটা হোক বিবারের জন্য তাঁর উপহার। একজন নারী-ভক্তের কাছ থেকে এমনতরো উপহার পেলে তো খুশিতে গদগদ হয়ে ওঠার কথা। কিন্তু বেজায় খেপে উঠলেন জাস্টিন বিবার! বলে উঠলেন, পারফরম্যান্স চলার সময় হ্যাট হোক, কি হোক অন্য কিছু, কোনো ধরনের উপহারই ছুড়ে মারা অন্যায়।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত বিবারের কনসার্টে।
২২ বছর বয়সী এই সংগীতশিল্পী পরে অবশ্য বুঝতে পেরেছেন, এতটা খেপে ওঠা উচিত হয়নি তাঁর। নিজের ‘সংকীর্ণমনা’ মন্তব্যের জন্য ক্ষমাও চাইলেন তিনি। কিন্তু সঙ্গে এ কথাও জানালেন, পারফরম্যান্স চলার সময় এ সব টুপি ছোড়াছুড়ি সংগীত পরিবেশনার আবহ নষ্ট করে দেয়। মিড ডে