বোনোর সানগ্লাসের রহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৪ বছর বয়সেও সানগ্লাস চোখে দারুণ স্মার্ট তিনি। গত ২০ বছরে চোখে রঙিন চশমা ছাড়া তাঁকে খুব কমই দেখা গেছে। এতকাল পর জানা গেল তাঁর সানগ্লাস-প্রীতির রহস্য। স্টাইল তাঁর উদ্দেশ্য নয়; রক ব্যান্ড ইউ টুর এই তারকা গ্লুকোমায় আক্রান্ত। বোনো বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। আমার দৃষ্টিশক্তি এখনো বেশ ভালো। আমি উন্নত চিকিৎসা নিচ্ছি। আশা করছি, শিগগিরই সুস্থ হয়ে উঠব।’
গ্র্যাহাম নর্টনের উপস্থাপনায় সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে এসব কথা বলেন বোনো। মজা করেই তিনি বলেন, ‘আরও একটা কারণ হলো, চশমা চোখে আমাকে একটু বেশি বুদ্ধিমান দেখায়!’ সিএনএন।