বেড়েছে ৪০ মিলিয়ন পাউন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডেল
অ্যাডেল

ওজন নয়, রোজগার। গত বছর থেকে এ বছর ৪০ মিলিয়ন পাউন্ড আয় বেড়েছে ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেলের! সম্প্রতি পপ সংগীতশিল্পীদের বার্ষিক আয়ের ফিরিস্তি প্রকাশ করেছে সানডে টাইমস।
লাখ দশেক অ্যালবাম ও বিভিন্ন দেশে গান করে আয় বেড়েছে অ্যাডেলের। এত আয় করেও ব্রিটেনের ধনী সংগীতশিল্পীর তালিকায় তিনি আছেন ১৯ নম্বরে। স্ত্রী ন্যান্সি শেভেলকে নিয়ে ১ নম্বর অবস্থান ধরে রেখেছেন জ্যেষ্ঠ শিল্পী স্যার পল ম্যাককার্টনি। গত বছর তাঁদের আয় বেড়েছে ১০ মিলিয়ন পাউন্ড।
অ্যাডেলের রোজগার ৮৫ মিলিয়ন থেকে এ বছর এসে দাঁড়িয়েছে ১২৫ মিলিয়ন পাউন্ডে। জরিপ বলছে, তিনিই ব্রিটেনের সব থেকে বেশি রোজগেরে নারী কণ্ঠশিল্পী। আয়ের দিক থেকে ব্রায়ান মের সঙ্গে একই অবস্থানে রয়েছেন তিনি। তবে ব্রায়ানের আয় গত বছর বেড়েছে মাত্র পাঁচ মিলিয়ন পাউন্ড। সেদিক থেকে অ্যাডেল বেশি এগিয়েছেন।
গত বছর ১২২টি দেশে গান করেছেন অ্যাডেল। যা থেকে এসেছে প্রায় ১৩৮ মিলিয়ন পাউন্ড এবং গত বছর তাঁর তৃতীয় অ্যালবাম ২৫ বিক্রি হয়েছিল ২ দশমিক ৪ মিলিয়ন কপি। লন্ডনের উইমব্লি স্টেডিয়ামে আয়োজিত তাঁর চারটি কনসার্টের টিকিটই শেষ হয়ে গিয়েছিল। বিবিসি।