বৈশাখে আসছে 'তোমার মাঝে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখ উপলক্ষে প্রকাশিত হচ্ছে সংগীতশিল্পী আরেফিন রুমির নতুন গান। ‘তোমার মাঝে’ শিরোনামের এই গানটি লিখেছেন এইচ এম রিপন। সুর করেছেন অমিত চ্যাটার্জি। সংগীতায়োজন করেছেন রুমির নিজেরই। গানের পাশাপাশি অনলাইনে দেখা যাবে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন সামছুল হুদা।
শুধু তা-ই নয়, রুমির সঙ্গে এই গানটিতে মডেল হিসেবে দেখা যাবে আফ্রিকে। মিউজিক ভিডিও সম্পর্কে রুমি বলেন, ‘“তোমার মাঝে” গানটি বেশ ভালো হয়েছে। অনেক দিন পর ভালো একটি গান শুনবে আমার শ্রোতারা।’
নির্মাতা জানিয়েছেন মিউজিক ভিডিওটি আসছে পয়লা বৈশাখে ইউটিউব ও বেসরকারি চ্যানেলে প্রকাশিত হবে।