বৈশাখে এক মঞ্চে তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলস, ওয়ারফেজ, অর্থহীন
মাইলস, ওয়ারফেজ, অর্থহীন
সফি মণ্ডল ও কোনাল
সফি মণ্ডল ও কোনাল

এক মঞ্চে গান গাইবে তিন ব্যান্ড মাইলস, ওয়ারফেজ ও অর্থহীন। বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বনানী মাঠে আয়োজিত এই কনসার্টে আরও গান গাইবেন সফি মণ্ডল ও কোনাল। ১৪ এপ্রিল দুপুর আড়াইটায় এই কনসার্ট শুরু হবে। চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত।
শাফিন আহমেদ বলেন, ‘এই বৈশাখে আমরা একটিমাত্র ওপেন এয়ার কনসার্টে গান গাইব। আমাদের এখনকার প্রস্তুতিও এই অনুষ্ঠান ঘিরে। আশা করছি, অন্যরকম একটি অনুষ্ঠান হবে।’
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে কেন্দ্র করে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। পুরো আয়োজনটি কেবল গানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। দিনব্যাপী মেলারও আয়োজন করা হয়েছে। সকাল দশটা থেকে শুরু হওয়া এই মেলা চলবে দুপুর পর্যন্ত। এই মেলার মাধ্যমে শহুরে মানুষেরা একটি দিনের জন্য হলেও তাঁদের শেকড়ের টান অনুভব করবেন। মেলায় নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশীয় ঐতিহ্যের বিভিন্ন কিছু তুলে ধরা হবে।
অরেঞ্জ ৩৬০ লিমিটেড এবং কানেকটিং এইজের সার্বিক আয়োজনের কনসার্টটির পৃষ্ঠপোষকতায় আছে ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড। এ ছাড়া অন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মধ্যে আছে আশিয়ান গ্রুপ, নূর ইকো ব্রিক, রেডিয়েন্ট আইপি টিভি, ফুড পান্ডা। মিডিয়া পার্টনার মোহনা টিভি ও এবিসি রেডিও।