ব্যান্ড ফেস্ট ২০১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আই চত্বরে আয়োজন করা হয় কোকাকোলা-চ্যানেল আই ব্যান্ড ফেস্ট-২০১৪। ব্যান্ড ফেস্টে অংশ নেয় দেশের সামনের সারির ২০টি ব্যান্ড দল। এর মধ্যে ছিল এলআরবি, অবসকিউর, প্রমিথিউস, আর্ক, চিরকুট, ব্ল্যাক, আর্টসেল ও জলের গান। বেলা ১১টার পর থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
অনুষ্ঠানে এখন থেকে প্রতিবছর এক ডিসেম্বর ব্যান্ড দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ব্যান্ড দিবসে নিয়মিতভাবে ব্যান্ড ফেস্ট আয়োজন হবে।