ব্রিটেনে এ আর রাহমানের 'দ্য ইন্টিমেট ট্যুর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর রাহমান
এ আর রাহমান

‘মাদ্রাজের মোজার্ট’ বলা হয় তাঁকে। সংগীতে যেমন পেয়েছেন অস্কার, তেমনি দেশের বাইরে সংগীত পরিচালনা করে খ্যাতি অর্জন করেছেন। তিনি এ আর রাহমান। অস্কারজয়ী এই সংগীত পরিচালক এবার ব্রিটেনে সংগীত ভ্রমণে যাচ্ছেন।
আগামী ​সেপ্টেম্বর মাসজুড়ে সেখানে তাঁর নিজস্ব ধারা ছাড়াও প্রাচ্য ধ্রুপদ সংগীতের সঙ্গে আধুনিক ইলেক্ট্রোর পরিবেশনা করবেন। পাশাপাশি থাকবে বিশ্বসংগীত এবং ঐতিহ্যবাহী অর্কেস্ট্রার আয়োজন।
তাঁর অফিশিয়াল ফেসবুক থেকে জানা যায়, এ আর রাহমান সংগীত নিয়ে তাঁর ব্রিটেন ভ্রমণের শিরোনাম দিয়েছেন ‘দ্য ইন্টিমেট ট্যুর’।
আগামী ২২ সেপ্টেম্বর লন্ডনের এসএসই অ্যারেনা ওয়েম্বলিতে সংগীত পরিবেশনা দিয়ে এ যাত্রা শুরু হবে। ২৪ সেপ্টেম্বর বার্মিংহামের বার্কলেকার্ড অ্যারেনাতে সংগীত পরিবেশনা করবেন। ব্রিটেনের লিডসে ও ম্যানচেস্টারে সংগীত পরিবেশন করবেন যথাক্রমে ২৯ ও ৩০ সেপ্টেম্বর। লিডস ও ম্যানচেস্টারে এটি তাঁর প্রথম সংগীত পরিবেশনা হবে।
রাহমান তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘গত বছর যুক্তরাষ্ট্রে ১৮ দিনব্যাপী “ইন্টিমেট” শিরোনামে সংগীত ভ্রমণের পর আমরা ব্রিটেনেও এ রকম একটি সংগীত পরিবেশনার সিদ্ধান্ত নিই। পরিবেশনায় সব ধরনের গান থাকছে, যেমন: হিন্দি, পাঞ্জাবিসহ আরও অনেক ধরনের গান শুনতে পাবেন।’ 

তি​নি আরও লিখেছেন, ‘“দ্যা ইন্টিমেট ট্যুর”-এর সবকিছু সংগীত নিয়ে হবে। এটা পরস্পর কাছাকাছি আসার একটি সুযোগ। খুব শিগগির সবার সঙ্গে দেখা হবে—সেদিকেই তাকিয়ে আছি।’ দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়াটুডে