বড় প্রযোজক পেয়েছেন টিফানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিফানি ইয়ং। ছবি: ইনস্টাগ্রাম
টিফানি ইয়ং। ছবি: ইনস্টাগ্রাম

জনপ্রিয় পপ তারকা টিফানি ইয়ংয়ের নতুন একক গানে বিনিয়োগ করেছেন পপ তারকা লেডি গাগার প্রযোজক। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এ তথ্য জানিয়ে সংগীত অঙ্গনকে তাক লাগিয়ে দিয়েছেন টিফানি। এ মাসেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন গান ‘রান ফর ইয়োর লাইফ’।

‘রানিং ম্যান’ নামের এক জনপ্রিয় টিভি রিয়েলিটি শোতে এসে নিজের সাম্প্রতিক নানা কাজের ফিরিস্তি তুলে ধরেন এই পপ তারকা। সেখানে তিনি বলেন, ‘লেডি গাগার প্রযোজকের সঙ্গে নতুন গানের কাজ শেষ করলাম। এ মাসেই সেটা মুক্তি পাবে।’ নিজের ব্যস্ততা আর উদ্যম নিয়ে তিনি বলেন, ‘বছরটা আমার জন্য দারুণ হিংস্র আর অনিশ্চিত। এর মধ্যে দিয়েই নিজের পছন্দের কাজগুলো নিয়ে কীভাবে যে ছুটতে হচ্ছে, সেটা বলে বোঝানোর নয়। গানটা শুনলেই সেটা সবাই আঁচ করতে পারবেন।’

টিফানি ইয়ং। ছবি: ইনস্টাগ্রাম
টিফানি ইয়ং। ছবি: ইনস্টাগ্রাম

এ মাসেই মুক্তি পেয়েছে টিফানির আরেকটি একক গান ‘ম্যাগনেটিক মুন’। শিগগিরই তিনি শুরু করতে যাচ্ছেন ম্যাগনেটিক মুন সংগীতসফর। এ সফরে তিনি গান করবেন আমেরিকার সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এবং কানাডার টরন্টো, ভ্যাঙ্কুবারসহ আরও বেশ কিছু শহরে।

টিফানি ইয়ং। ছবি: ইনস্টাগ্রাম
টিফানি ইয়ং। ছবি: ইনস্টাগ্রাম

আমেরিকান–কোরিয়ান শিল্পী টিফানি ইয়ং দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল গার্লস গ্রুপের সদস্য ছিলেন। যুক্তরাষ্ট্রে একক ক্যারিয়ার গড়বেন বলে ২০১৭ সালে দল ছেড়েছিলেন তিনি। এরই মধ্যে প্রকাশিত তাঁর বেশ কিছু একক গান জনপ্রিয়তা পেয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে ‘ওভার মাই স্কিন’, ‘লিপস অন লিপস’ এবং সাম্প্রতিক ‘ম্যাগনেটিক মুন’। শুক্রবার প্রকাশিত হতে যাচ্ছে তাঁর নতুন একক ‘রান ফর ইয়োর লাইফ’। ইঅনলাইন