বড়দিনে বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডেল
অ্যাডেল

অস্কারজয়ী গায়িকা অ্যাডেল ও তাঁর প্রেমিক সাইমন কোনেকি খুব শিগগির বিয়ে করতে যাচ্ছেন। বড়দিনের ছুটিতেই বিয়ের কাজটি সেরে ফেলতে পারেন তাঁরা। পাঁচ বছর ধরে একসঙ্গে থাকলেও নিজেদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে এই জুটি গণমাধ্যমের কাছে কখনোই সেভাবে মুখ খুলতে চান না। তাঁদের বিয়ের কথাটিও গণমাধ্যম জেনেছে তাঁদের কাছের এক বন্ধুর কাছ থেকে।


পাঁচ বছর আগে অ্যাডেল আর সাইমনকে পরিচয় করিয়ে দেন ব্রিটিশ গায়ক এড শিরান। এরপর থেকেই তাঁদের প্রেম। অ্যাঞ্জেলো নামের এই জুটির চার বছর বয়সী একটি ছেলেও আছে।

অ্যাডেলের কাছের এক বন্ধু জানান, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেই বিয়ের শপথগ্রহণ করবেন তাঁরা। খুব কাছের কয়েকজন আত্মীয় ও বন্ধুই তাঁদের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ পাবেন।

আর অনুষ্ঠানটি হবে কোনো এক ছুটির দিনে। কারণ, সাইমনের আগের পক্ষের মেয়ে স্কুলছাত্রী। বড়দিন ছাড়া সামনে তার আর কোনো ছুটি নেই। অনুষ্ঠানে মেয়ের উপস্থিতি নিশ্চিত করতেই বিয়ের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন অ্যাডেল-সাইমন জুটি।


কিছুদিন আগে সম্পর্কের পাঁচ বছর উদ্‌যাপন করতে অ্যাডেলকে চমৎকার এক চমক দিয়েছিলেন তাঁর প্রেমিক সাইমন। লাইভ কনসার্ট শেষ হওয়ার মুহূর্তে মঞ্চে অসংখ্য ছোট ছোট চিরকুট তিনি ছড়িয়ে দিয়েছিলেন অ্যাডেলের ওপর। গোলাপি রঙের কাগজে লেখা সেসব চিরকুটে লেখা ছিল অ্যাডেলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার কথা। মিরর।