ভক্তকে ঘুষি মারলেন বিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো মুষ্টিযোদ্ধা জাস্টিন বিবারের কাণ্ডটা দেখলে গর্ব করে বলতে পারতেন, ‘এই ছেলে গায়ক না হয়ে মুষ্টিযোদ্ধা হলে বেশি ভালো করত!’ কারণ, এক ভক্তকে তিনি ঘুষি মেরে রক্তাক্ত করে দিয়েছেন।
মাত্র একটা ঘুষি। তা–ও নাটকীয় কায়দায়। গাড়ির ভেতর বসে থেকে জানালা দিয়ে মুঠো করা হাতটা বাড়িয়ে দিলেন সজোরে একটা ঘুষি। সঙ্গে সঙ্গে সেই ভক্তের মুখ গড়িয়ে রক্ত বের হয়ে এল। ভক্তের দোষ, তিনি প্রিয় গায়ক বিবারকে চলন্ত গাড়ির খোলা জানালায় হাত গলিয়ে একটু ছুঁতে চেয়েছিলেন।
স্পেনের বার্সেলোনা শহরে কনসার্ট করতে গিয়েছেন মার্কিন সংগীত তারকা জাস্টিন বিবার। সেখানেই স্প্যানিশ এক ভক্তের সঙ্গে এমন কাণ্ড ঘটান। ওই ভক্তের উপস্থিত বন্ধুরা এ ঘটনায় রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন। মনে হয় বিবার এবার একগাদা ভক্ত হারালেন।
টিএমজেড