ভক্তদের জন্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত বহুবার উল্টাপাল্টা নানা কীর্তি ঘটিয়ে মুখরোচক খবরের জোগান দিয়েছেন জাস্টিন বিবার। সম্প্রতি উদ্ভট কাণ্ড ঘটিয়ে আবারও খবরের শিরোনাম হলেন ২০ বছর বয়সী কানাডিয়ান এই পপগায়ক। এবার সম্পূর্ণ নগ্ন হয়ে বাথটাবে বসে থাকা একটি ছবি প্রকাশ করেছেন তিনি। অবশ্য ছবিতে তাঁর বিবস্ত্র শরীরের সম্ভ্রম বাঁচিয়েছে বাথটাবের সাবানের ফেনা।
যে ছবি অনলাইনে সাড়া ফেলেছে তাতে দেখা গেছে, সাবানের ফেনা দিয়ে নকল দাড়ি-গোঁফ বানিয়ে জন্মদিনের পোশাকে বাথটাবে বসে আছেন বিবার। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল ডটকম।
ভক্তদের বিলিবার্স নামে সম্বোধন করেন বিবার। ছবির ক্যাপশনে ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমি এটা করলাম শুধু তোমাদের জন্য #বিলিবার্স।’
আরও পড়ুন: