ভক্তদের জন্য জাস্টিনের বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন টিম্বারলেক
জাস্টিন টিম্বারলেক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত রোববার অনুষ্ঠিত হলো আই হার্ট রেডিও মিউজিক অ্যাওয়ার্ড। এতে বর্ষসেরা গানের পুরস্কার জিতেছে জাস্টিন টিম্বারলেকের গাওয়া ‘কান্ট স্টপ দ্য ফিলিং’। পুরস্কার গ্রহণ করে ভক্ত ও সেই সব মানুষকে ধন্যবাদ জানান তিনি, যাঁরা তাঁর উজ্জ্বল ক্যারিয়ারের সফলতায় সাহায্য করেছেন। 

জাস্টিন জানান, তরুণদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে তিনি এই গানটি লিখেছিলেন। তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘কেউ যদি আপনার সঙ্গে অমানবিক আচরণ করে, তার মানে তারা ভয় পেয়ে তা করে, অথবা তারা এটা ভেবে ভয় পায় যে আপনি কতটা গুরুত্বপূর্ণ।’ তিনি তরুণদের অনুপ্রেরণা দিয়ে বলেন, ‘আপনি অন্য রকম হওয়া মানে আপনি ভিন্ন কিছু করছেন।’ ৩৬ বছর বয়সী এই মার্কিন পপ তারকা বলেন, ‘আপনি তরুণ, আমিও একসময় ছিলাম। কিন্তু এক মুহূর্তের জন্যও ভাববেন না আপনি যা করেছেন, তার কোনো মূল্য নেই। অবশ্যই আছে।’ তিনি বলেন, আজকের এবং আগামী প্রজন্মের তরুণেরা এই পৃথিবীকে একদিন ধারণ করবে। এন্টারটেইনমেন্ট টুনাইট।