ভাইকিংসের তিন কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের পয়লা বৈশাখ উপলক্ষে তিনটি কনসার্টে গান পরিবেশন করবে গানের দল ‘ভাইকিংস’। ১৪ এপ্রিল বেলা ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভাইকিংসের এই পরিবেশনা শুরু হবে। এরপর ওই দিনই বেলা দুইটায় ধানমন্ডির শেখ জামাল মাঠে আরেকটি কনসার্টে অংশ নেবে ভাইকিংস। পয়লা বৈশাখের কার্যক্রম হিসেবে ১৬ এপ্রিল সন্ধ্যা ছয়টায় বনানী মাঠে গান গাইবেন ব্যান্ডটির সদস্যরা।
দলের মুখপাত্র তন্ময় তানসেন জানিয়েছেন, প্রতিটি কনসার্টেই ১০-১২টি করে গান গাইবেন তাঁরা।
কনসার্ট তিনটিতে যেসব সংগীত পরিবেশন করবেন, তার ধরন প্রসঙ্গে তন্ময় তানসেন বলেন, ‘এসব কনসার্টে আমরা কোনো কাভার সং বা ইংরেজি গান গাইব না। বৈশাখের অনুষ্ঠানের সঙ্গে মিলিয়ে বাঙালির প্রিয় বাংলা গানই গাইব।’
প্রায় ১১ বছর পর ফিরে আসা ভাইকিংস ২০১৫ সাল থেকে আবারও নিয়মিত শো করছে। সেই ধারাবাহিকতায় এবারের পয়লা বৈশাখের তিন কনসার্টে অংশ নিচ্ছে ভাইকিংস।