ভারতের উত্তরবঙ্গ উৎসবে চিরকুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত ‘উত্তরবঙ্গ উৎসবে’ গত বছর গান করেছিল বাংলাদেশের ব্যান্ড চিরকুট। ওই উৎসবে চিরকুট গান করেছিল সমাপনী অনুষ্ঠানে।
আবারও একই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে চিরকুটকে। এবার চিরকুট গান করবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গের বালুরঘাটে এই উৎসব শুরু হবে ৭ জানুয়ারি।
চিরকুটের অন্যতম সদস্য সুমি বলেন, এই উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অংশ নেয়। আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার।
সাত দিনের এই উৎসবে কলকাতা ও মুম্বাইয়ের অনেক শিল্পী ও ব্যান্ড গান করবে।