ভারতের ছবিতে অণিমার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রিইউনিয়ন’ ছবির মহরত অনুষ্ঠানে অণিমা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার
‘রিইউনিয়ন’ ছবির মহরত অনুষ্ঠানে অণিমা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার

রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায় এবার ভারতের বাংলা ছবিতে গান করছেন। ছবির নাম ‘রিইউনিয়ন’। গতকাল সোমবার কলকাতার এক হোটেলে ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

কলকাতা থেকে আজ মঙ্গলবার সকালে অণিমা রায় জানান, দিনটি তাঁর জন্য সত্যি বিশেষ ছিল। এবারই প্রথম তিনি ভারতের ছবিতে প্লেব্যাক করছেন। সেটা অবশ্যই রবীন্দ্রসংগীত। ‘রিইউনিয়ন’ ছবির গানের সংগীত আয়োজন করছেন জয় সরকার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। আরও আছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, সমদর্শী দত্ত, সায়নী ঘোষ, সৌরভ দাস, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। যৌথভাবে পরিচালনা করছেন নবারুণ সেন ও মুরারি রক্ষিত।

‘রিইউনিয়ন’ ছবির মহরত অনুষ্ঠানে অণিমা রায় ও জয় সরকার
‘রিইউনিয়ন’ ছবির মহরত অনুষ্ঠানে অণিমা রায় ও জয় সরকার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অণিমা লিখেছেন, ‘প্রার্থনা করবেন বন্ধুরা, সিনেমাটি যেন সকলের ভালোবাসা পায়, আর আমার গাওয়া গানটি যেন অন্য মাত্রা যোগ করে আমার দেশের সম্মান রাখতে পারে।’

আরও জানালেন, কলকাতা সফরে গিয়ে এবার দ্বৈতকণ্ঠের আরেকটি গান গেয়েছেন তিনি। এর সংগীত আয়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।