ভালোবেসে সখী...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়না-টিয়া-জানুপাখি, কত নামেই তো ডাকা যায়। কিংবা ইংরেজিতে হানি-বেবি তো আছেই। টেলর সুইফটের জন্য কাজটা আরও সহজ হয়ে গেছে। ভালোবেসে তিনি ক্যালভিন হ্যারিসকে ডাকতে পারেন পাম্পকিন, সুগারকেনও। কিন্তু না, এসবের কোনোটাই নয়, হবু স্বামীকে সুইফট তাঁর আদি নামে ডাকবেন বলেই ঠিক করেছেন। সেই নামটি হলো ‘অ্যাডাম’।
তারকা হয়ে ওঠার আগে স্কটিশ এই ডিজের নাম ছিল অ্যাডাম রিচার্ড উইলেস। আগে ক্যালভিন নামে ডাকলেও এই নাম বাতিলের খাতায় ফেলে দিয়েছেন সুইফট। এখন থেকে হ্যারিসকে অ্যাডাম নামেই তিনি ডাকেন। এই নামে হ্যারিসকে তাঁর মা-বাবাও ডাকেন। কাছের মানুষ সুইফটেরও তো সেই অধিকার আছে, নাকি! এএনআই।