ভালোবাসা দিবসে পূজার মিউজিক ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজা
পূজা

গত বছর তাহসান ও পূজার দ্বৈত কণ্ঠের ‘অনুভবে তুমি’ গানটি নিয়ে নির্মিত হয়েছিল একটি মিউজিক ভিডিও। এ মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছিল ঈদুল আজহায়। সে সময় মিউজিক ভিডিওটি আলোচনায়ও আসে।

এ বছর শোয়েরেব সঙ্গে পূজার দ্বৈত কণ্ঠে ‘অপেক্ষার পর’ শিরোনামের গানটি নিয়ে নতুন আরও একটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে। এবারে এই মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে বিশ্ব ভালোবাসা দিবসে।

১৪ ফেব্রুয়ারি সিডি চয়েজের ব্যানারে ইউটিউব ও ডিভিডিতে বাজারে আসবে এটি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ফজলে রাব্বি।

‘অপেক্ষার পর’ গানটি প্রেমের। তবে গতানুগতিক ধারার বাইরে এই গানটি।

এ প্রসঙ্গে পূজা বলেছেন, ‘বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে করা গানটি। এ কারণে ভালোবাসার রং দিয়েই সাজানো হয়েছে। তবে একটু ক্ল্যাসিক আঙ্গিকে করা হয়েছে। গানটির মিউজিক ভিডিও দর্শকের ভালো লাগবে।’

‘অপেক্ষার পর’ গানটি লিখেছেন রবিউল ইসলাম, সুর করেছেন বেলাল খান আর সংগীত করেছেন সাজিদ সরকার।