ভালোবাসা দিবসের গান গাইলেন কুমার বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ

আসছে ভালোবাসা দিবসের জন্য নতুন একটি গান গাইলেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ‘জোছনার বর্ষণে’ গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘বহুদিন পর একটি রোমান্টিক গান করলাম। কথাগুলো খুবই সুন্দর, সুরটাও হয়েছে দারুণ।’
এরই মধ্যে শেষ হয়েছে গানটির রেকর্ডিং। একটি ভিডিও নির্মাণের প্রস্তুতি চলছে। কুমার বিশ্বজিৎ বলেন, ‘ভিডিওতে আমাকে পিয়ানো বাজাতে দেখা যাবে। এই অংশটুকু আমার বাসায় করব। বাকিটায় থাকবেন একজন মডেল।’ এই শিল্পী জানালেন, ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে ‘জোছনার বর্ষণে’ গানটি।
গানটির কথা লিখেছেন তারেক তুহিন, সুর করেছেন আহমেদ হুমায়ূন। প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।