ভাষাসৈনিকদের স্মরণে কালারস এফএম-এর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলন নিয়ে কালজয়ী একটি গান ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’। আবদুল লতিফের লেখা ও সুর করা এ গানটি নতুন করে সংগীতায়োজন করেছে কালারস এফএম।
২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়া হয়েছে কালারস এফএম-এর নিজস্ব ইউটিউব চ্যানেল। এ ছাড়া প্রতিদিন শ্রোতাদের জন্য রেডিওতেও বাজানো হচ্ছে গানটি। গানটির নিবেদন করা হয়েছে সব ভাষাসৈনিকের প্রতি।
গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন সুমন। কণ্ঠ দিয়েছেন শারত, সুমি, দীপা ও সুমন।