ভিউ বাড়ছে 'ধোঁয়া'র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউটিউবে সাড়া ফেলেছে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের ‘ধোঁয়া’ গানের ভিডিও। ক্রমেই বাড়ছে এর ইউটিউব ‘ভিউ’। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে ১১ লাখ ৯২ হাজারবারেরও বেশি।
পয়লা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল রাতে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। উচ্ছ্বসিত শিল্পী ইমরান বলেন, ‘দর্শকেরা যেভাবে ভিডিওটি দেখছেন, তাতে মনে হচ্ছে নতুন আরও একটি রেকর্ড তৈরি হতে যাচ্ছে।’ এই তরুণ সংগীত তারকা জানান, ইউটিউবে তাঁর জনপ্রিয় ‘বলতে বলতে চলতে চলতে’ কিংবা ‘ফিরে আসো না’ গানের ভিডিওগুলোকে ছাপিয়ে যাবে এই ভিডিও।
ইমরানের সুর ও কণ্ঠে ‘ধোঁয়া’ গানের ভিডিওতে মডেল হয়েছেন লিয়ানা লিয়া। সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানের কথা লিখেছেন আবদার রহমান। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন চৌধুরী।