ভিডিওতে আসছে আইয়ুব বাচ্চুর 'ছায়াশরীরী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিডিওর শুটিংয়ে আইয়ুব বাচ্চু
ভিডিওর শুটিংয়ে আইয়ুব বাচ্চু

আসছে ‘ছায়াশরীরী’ গানের ​ভিডিও। আইয়ুব বাচ্চুর গাওয়া ‘ছায়াশরীরী’ গানটির ভিডিওর প্রোমো সম্প্রতি আপলোড করা হয়েছে ইউটিউবে। এই ভিডিওর মাধ্যমে প্রায় দুই বছর পর প্রকাশিত হতে যাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন কোনো গানের ভিডিও।
শেষ ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল আইয়ুব বাচ্চুর ‘জীবনের গল্প’ গানের ভিডিও। আইয়ুব বাচ্চু বলেন, ‘অনেক দিন পর হলেও নতুন একটি গানের ভিডিওর কাজ করলাম। “জীবনের গল্প”-এর পর একটু ভিন্ন ধরনের একটা ভিডিওতে কাজ করতে চেয়েছিলাম। আশা করি, ‘ছায়াশরীরী’ গানের ভিডিও ভক্তরা পছন্দ করবেন। সামনে আমার একক গানের পাশাপাশি ব্যান্ড এলআরবির নতুন কিছু ভিডিও দেখতে পাবেন ভক্ত-শ্রোতারা।’
‘ছায়াশরীরী’ গানটির কথা লিখেছেন এম এস রানা, সুর ও সংগীতায়োজন করেছেন জিয়া খান। ভিডিওটি পরিচালনা করেছেন মন্‌জু আহমেদ। জি সিরিজের ব্যানারে প্রকাশিতব্য ভিডিওটি প্রোমোটি আপলোড করা হয়েছে সংস্থাটির নিজস্ব ইউটিউব চ্যানেলে। শিগগির ভিডিওটিও আপলোড করা হবে ওই চ্যানেলে। চলতি বছরের ঈদুল ফিতরে জিয়া খানের সুর ও সংগীতায়োজনে প্রকাশিত হয় মিশ্র অ্যালবাম ‘ছায়াশরীরী’। অ্যালবামের মূল গানটিতে কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু।