ভিডিওতে মিঠুনের 'তুমি ছাড়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠুন চক্র
মিঠুন চক্র

‘সাম্পানওয়ালা’ ও ‘স্বপ্ন যাবে বাড়ি ২’-এর পর ‘তুমি ছাড়া’ শিরোনামে মিঠুন চক্রের গাওয়া আরেকটি গানের ভিডিও তৈরি হলো। হাবিব ওয়াহিদের সুর ও সংগীতে ‘স্বপ্ন যাবে বাড়ি ২’-এর ভিডিওটি এ সময়ে বেশ আলোচিত।

‘তুমি ছাড়া’ গানটি লিখেছেন রাসেল রহমান। সুর ও সংগীত শিল্পী নিজেই করেছেন।
গানটির ভিডিও প্রসঙ্গে মিঠুন চক্র বলেন, ‘এটি আমার জন্য নতুন কিছু। আগের গানের ভিডিওগুলো থেকে ভিন্ন। এটি একটি রোমান্টিক গান। এর অডিও ও ভিডিও শ্রোতা-দর্শকের কাছে ভালো লাগবে।’
এরই মধ্যে ভিডিওটির একটি টিজার বঙ্গবিডি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির ভিডিও নির্মাতা শাহরিয়ার রহমান বলেন, ‘ঈদের পরপরই একই ইউটিউব চ্যানেলে পূর্ণাঙ্গ ভিডিওটি উঠবে।’
ভিডিওটিতে মডেল হয়েছেন হয়েছেন শাহনাজ সুমি।

‘তুমি ছাড়া’ গানে মিঠুন চক্রের সঙ্গে মডেল শাহনাজ সুমি
‘তুমি ছাড়া’ গানে মিঠুন চক্রের সঙ্গে মডেল শাহনাজ সুমি