ভিডিওতে শুভমিতার 'তুমিময় হোক সময়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ঈদে বাজারে এসেছিল অদিত ফিচারিং অ্যালবাম ‘মন দরিয়া’। প্রযোজনা প্রতিষ্ঠান ইগল মিউজিকের ব্যানারে প্রকাশিত এ অ্যালবামটি শ্রোতামহলে আলোচিত হয়েছিল। এ অ্যালবামের জনপ্রিয় গান শুভমিতার কণ্ঠে ‘তুমিময় হোক সময়’ গাওয়া গানটির মিউজিক ভিডিও শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে ইগল মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
তানিম রহমানের নির্দেশনায় এই গানে অভিনয় করেছেন নতুন প্রজন্মের সৌমিক আহমেদ ও বৃষ্টি ইসলাম। গানটির কথা লিখেছেন রাকিব হাসান। এই গানের মাধ্যমে বহুদিন পর আবার বাংলাদেশের সংগীতজগতে শুভমিতার পদচারণ। প্রযোজনা প্রতিষ্ঠান ইগল মিউজিক সূত্রে জানা গেছে, মিউজিক ভিডিওটি দ্রুত পাওয়া যাবে ইগল মিউজিকের অফিশিয়াল ইউটিউব মিউজিক ভিডিও চ্যানেল “Eagle Music Video Station”-এ।