ভিডিওতে 'রঙিলা বৈশাখ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানটি বৈশাখকে ঘিরে। ‘রঙিলা বৈশাখ’ শিরোনামে এই গানটি গেয়েছেন পূজা ও বেলাল খান। আসছে পয়লা বৈশাখে গানটির মিউজিক ভিডিওর প্রচার শুরু হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার এফডিসিতে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ হয়।
‘রঙিলা বৈশাখ’ গানের সুর করেছেন বেলাল খান ও সংগীতায়োজন প্রীতম হাসানের। এর কথা লিখেছেন সোমেশ্বরী অলি।
গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শুভব্রত সরকার। পূজা তাঁর বৈশাখের গান নিয়ে বলেন, ‘দৃশ্য ধারণের সময় পুরো লোকেশনকে আমরা বৈশাখী সাজে সাজিয়েছিলাম। বলতে পারেন বৈশাখের আগেই বৈশাখী আমেজ!’