ভিনদেশি জিঙ্গেলে হাবিবের সুরে ন্যানসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিব ওয়াহিদ ও ন্যান্‌সি
হাবিব ওয়াহিদ ও ন্যান্‌সি

ন্যানসির কণ্ঠ এখন শোনা যাবে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে। তবে কোনো গানে নয়, একটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে। ‘আহ, কেয়া ঠান্ডাক নে তুমহে ঘেরা হে’—এমন কথার জিঙ্গেলটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। গত শুক্রবার রাতে হাবিবের স্টুডিওতে কোমল পানীয় প্রাণআপের এই বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন ন্যানসি।
প্রথম আলোকে ন্যানসি বলেন, ‘হাবিব ভাইয়ের সুর ও সংগীত নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। ফাটাফাটি একটা কাজ হয়েছে। জিঙ্গেলটিতে কণ্ঠ দিয়ে আমারও খুব ভালো লেগেছে। শ্রোতাদেরও পছন্দ হবে।’
ভিন্ন ভাষার জিঙ্গেল গাইতে কেমন লেগেছে—জানতে চাইলে ন্যানসি বলেন, ‘ভিন্নধর্মী কিছু মনে হয়নি। অন্য সময় বাংলা ভাষায় গাইতাম, এবার না হয় হিন্দিতে গাইলাম। ভালো লাগছে এই ভেবে যে বিজ্ঞাপনচিত্রগুলো দিনরাতের অনেকটা সময়জুড়ে বারবার প্রচারিত হয়। এতে করে খুব দ্রুত অনেক বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়।’
নতুন এই বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও পরীমনি।