ভীতির নাম রিয়ান্না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপসংগীত তারকা রিয়ান্না
পপসংগীত তারকা রিয়ান্না

সংগীতশিল্পী রিয়ান্নাকে নিয়ে রীতিমতো আতঙ্কেই আছেন ব্রিট অ্যাওয়ার্ডের দুই উপস্থাপক। আর তাঁদের এই ‘রিয়ান্না-ভীতি’র উৎস কিছুদিন আগের গ্রামি অনুষ্ঠান। গ্রামির জন্য আয়োজিত রিহার্সেলেও অংশ নিয়েছিলেন রিয়ান্না।

গ্রামিতে তাঁর সংগীত পরিবেশনার কথা ছিল। কিন্তু যেদিন গ্রামির মূল অনুষ্ঠান, ঠিক সেদিন আর তাতে অংশ নেননি এই সংগীতশিল্পী।


ফেব্রুয়ারির ২৪ তারিখে অনুষ্ঠিতব্য ব্রিট অ্যাওয়ার্ডেও রিয়ান্নার পরিবেশনার কথা আছে। কিন্তু এই আসরেও যদি রিয়ান্না এমন করেন!

এখন এই ভয়েই ভীত এ আসরের দুই উপস্থাপক—অ্যান্ট ও ডেক। আর তাঁদের এই রিয়ান্না-ভীতি আরও স্পষ্ট করেছে রিয়ান্নারই সাম্প্রতিক দুই সিদ্ধান্ত। প্রথমটি হচ্ছে—রিয়ান্না তাঁর দুটি কনসার্ট; যে দুটি অনুষ্ঠান যুক্তরাজ্যে হওয়ার কথা ছিল, তা বাতিল করেছেন। আর দ্বিতীয়টি হচ্ছে—এই সংগীত তারকা তাঁর সামনের বিশ্ব সফরের সময়সূচিটিও নতুন করে বদলিয়েছেন।

প্রসঙ্গত, ব্রিট অ্যাওয়ার্ডের আসরে গত বছরেও অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগে এই সংগীত তারকা জানিয়েছিলেন যে তিনি অংশ নিতে পারবেন না। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়—ব্রিট অ্যাওয়ার্ডের আসর ও রিয়ান্নার পরিবেশনা নিয়ে এ অনুষ্ঠানের দুই উপস্থাপক অ্যান্ট ও ডেকের বর্তমান অবস্থাটাও এখন যেন এমনই হয়েছে। পিটিআই।