মঞ্চে অ্যাডেল, দর্শকসারিতে লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজ ও অ্যাডেল
জেনিফার লোপেজ ও অ্যাডেল

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গাইলেন অ্যাডেল। তাঁর অন্য কনসার্টগুলোর মতো এবারেরটিও ছিল কানায় কানায় দর্শকপূর্ণ। আসনের বালাই নেই। ভক্তরা তো দাঁড়িয়েই ঘণ্টার পর ঘণ্টা অ্যাডেলের গানে বুঁদ হয়েছিলেন। সেই কাতারে ছিলেন পপ তারকা জেনিফার লোপেজও। তিনিও দাঁড়িয়ে, নেচে, গেয়ে উপভোগ করলেন অ্যাডেলের কনসার্ট।
জেনিফার লোপেজের গানের দলের এক সদস্য সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেন কনসার্ট উপভোগের একটি ভিডিও। সেখানে দেখা যায়, ৪৭ বছর বয়সী এই পপ তারকা স্টিভ ম্যাকি নামের ওই ভয়েস কোচের সঙ্গে অ্যাডেলের ‘রোলিং ইন দ্য ডিপ’ গানের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন। এন্টারটেইনমেন্ট উইকলি।
ইনস্টাগ্রামে ভিডিওটির লিংক: https://www.instagram.com/p/BI6y4-SAFDB/