মডেল হলেন মমতাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে বেশ কয়েকটি জিঙ্গেলে কণ্ঠ দিয়েছিলেন মমতাজ। সেই জিঙ্গেলগুলোর মধ্যে তাঁর গাওয়া ‘আউলা বাতাস’ বেশ প্রশংসিত হয়। তবে এবার আর জিঙ্গেলে কণ্ঠ নয়, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রের মডেলই হয়ে গেলেন এই কণ্ঠশিল্পী। গত সোমবার ও গতকাল মঙ্গলবার গাজীপুরে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়।
বিশাল আয়োজনে বিজ্ঞাপনচিত্রের শুটিংটি হয়েছে বলে জানান মমতাজ। বললেন, ‘গানের পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। তবে এবারেরটির আয়োজন ব্যাপক বলতে হবে। গাজীপুরের যেখানে কাজ করেছি, সেখানকার মানুষেরা বেশ সহযোগিতা করেছে।’
গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রটিতে মমতাজকে গানের শিল্পী হিসেবেই দেখানো হবে। সঙ্গে থাকবেন তাঁর যন্ত্রীরাও। তাঁর ভাষায়, ‘বাস্তবে আমি যা, এখানেও সেই আমাকেই দেখানো হবে।’