মন্টি ও নন্দিতার 'মন প্রজাপতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নন্দিতা ও মন্টি
নন্দিতা ও মন্টি

আসন্ন ঈদে বাজারে আসছে মন্টি ও নন্দিতার অ্যালবাম ‘মন প্রজাপতি’। এস এ টিভিতে প্রচারিত প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘বাংলাদেশ আইডল’ এ মন্টি হয়েছিলেন তৃতীয় আর নন্দিতা হয়েছিলেন সপ্তম। এর আগে দুটি মিশ্র অ্যালবামে গান করলেও এ অ্যালবামটিই এই দুই শিল্পীর প্রথম দ্বৈত অ্যালবাম।

সংগীতার ব্যানারে তৈরি এ অ্যালবামে রয়েছে আটটি গান। গানগুলোর শিরোনাম হলো— ‘তোমায় ভালোবেসে’, ‘থাকো পাশে’, ‘প্রেমেরই মোহনায়’, ‘শুধু তোমার গান’, ‘মন প্রজাপতি’, ‘আরও কিছুক্ষণ’, ‘মনের মানুষ চোখের তারায়’, ‘প্রেম কখনো হারাবার নয়’।
অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।