মমতাজ ও বাপ্পা গাইবেন স্বাধীনতার উৎসবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের স্বাধীনতার উৎসবে গাইবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাংসদ মমতাজ বেগম। উৎসবে আরও গাইবেন পড়শী, প্রতীক হাসান, মারিয়া শিমু ও সামিয়া।
১১ মার্চ বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশার এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘স্বাধীনতার উৎসবে’।
এটিএন বাংলার প্রেস অ্যান্ড পাবলিকেশনস বিভাগের কর্মকর্তা কামরুজ্জামান মাসুম জানান, জনপ্রিয় সংগীতশিল্পী ছাড়াও অনুষ্ঠানে বিমানবাহিনীর নিজস্ব শিল্পীদের পরিবেশনা থাকবে। অনুষ্ঠানটি এটিএন বাংলা সন্ধ্যা সাতটার সংবাদের পর থেকে রাত ১০টা পর্যন্ত ‘ঘাঁটি বাশার’ থেকে সরাসরি সম্প্রচার করবে।
‘স্বাধীনতার উৎসবে’র অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন হুমায়রা এবং ফাইজা খান।