মমতাজের 'মনগাড়ি' ইউটিউবে আড়াই লাখ ছুঁয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতাজ
মমতাজ

এবারের পয়লা বৈশাখে খুব বেশি একটা অনুষ্ঠানে অংশ নেননি মমতাজ। তবে তাঁর নতুন গান ঠিকই ছিল বাজারে। এবারের বৈশাখে ইউটিউবে অবমুক্ত হয় ‘মনগাড়ি’ নামে তাঁর নতুন গানের একটি ভিডিও। ভিডিওটি গতকাল পর্যন্ত দেখা হয়েছে প্রায় আড়াই লাখ বার।

ফোক ফিকশন ধাঁচের ‘মনগাড়ি’ গানটি থেকে এই কদিনে কেমন সাড়া পেলেন মমতাজ? এ প্রশ্ন করতেই শিল্পী বললেন, ‘গানটির সাড়া ভালো। গানের কথাগুলো বেশ মজার। সেই সঙ্গে সুর ও সংগীতও চমত্কার।’

‘মনগাড়ি’ শিরোনামের এই গানটি মাল্টিসোর্সিং লিমিটেড ইউটিউব চ্যানেলে উঠেছে। গানটি লিখেছেন প্লাবন কোরেশী, সুর ও সংগীত করেছেন জিহাদ বাসার। গানটি জিপি, রবি ও বাংলালিংকে ডায়াল করেও শোনার সুযোগ রয়েছে।