মমর গানে একঝাঁক তারকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমর বয়স মাত্র ১০ বছর। পুরো নাম আতিকা রহমান। সম্প্রতি মম গেয়েছেন একটি দেশের গান। গানের শিরোনাম ‘শোনো শোনো বাংলাদেশ শোনো’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ। সম্প্রতি দেশের ১৩টি জেলার বিভিন্ন স্থানে শেষ হয়েছে গানটির ভিডিও চিত্র ধারণের কাজ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন দীপু হাজরা। গানটির বিভিন্ন দৃশ্যে দেখা গেছে নায়ক রাজ্জাক, সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, সৈয়দ আবদুল হাদী, ফুটবলার সালাউদ্দিন, মুসা ইব্রাহীম, অভিনয়শিল্পী মীর সাব্বির ও অপূর্বসহ অনেককে। এ ছাড়া অংশ নিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার হাজার খানেক মানুষ। মিউজিক ভিডিওটির পরিচালক জানালেন, শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রচারিত হবে।